সিংহাসন ছাড়তে আর বাধা নেই জাপান সম্রাটের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে গতকাল শুক্রবার সম্রাট আকিহিতোর স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার বিল পাস হয়েছে। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিংহাসন ছাড়তে আর কোনো বাধা নেই সম্রাট আকিহিতোর।
জাপানের সরকার ইতিমধ্যে বলেছে, এ আইন কেবল সম্রাট আকিহিতোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গতকাল সকালে জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্ধারিত অধিবেশনের পর মন্ত্রিপরিষদ সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের এ বিষয়ে জানান। তিনি বলেন, আগামী বছরের মধ্যে পরবর্তী সম্রাট নারুহিতোর কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কাজ করবে সরকার।