সিআইএর পদক পেলেন সৌদি যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদক ‘জর্জ টেনেট মেডেল’ দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ড ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এই পদক দেওয়া হয়েছে যুবরাজকে।
সৌদি আরবে সফররত সিআইএর পরিচালক মাইক পম্পিও এই পদক বিন নায়েফের হাতে তুলে দেন।
বিন নায়েফ এক বিবৃতিতে পদক দেওয়ার জন্য মার্কিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে সৌদি আরব সন্ত্রাসবাদবিরোধী যে লড়াই চালাচ্ছে, তার স্বীকৃতি হচ্ছে এই পদক। তিনি বিবৃতিতে আরও বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম ও রাজনৈতিক পরিচয় নেই।