সিউলের আদালতে হাজিরা দিলেন পার্ক গিউন-হে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা উচিত হবে কি না, তা নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
রাজধানী সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে পৌঁছার পর পার্ক গিউন-হে সংবাদমাধ্যমের কর্মীদের এড়িয়ে যান। এ সময় তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আটক করে কারাগারে পাঠানোর ব্যাপারটা বেশ নাটকীয় হবে। তবে গত বছর দুর্নীতির দায়ে যাঁরা গিউন-হের নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নেমেছিল, সেই লাখো জনতার দাবি এটাই।
সাবেক প্রেসিডেন্ট গিউন-হে গত মাসে সর্বোচ্চ আদালতের নির্দেশে ক্ষমতা হারান। তার পরপরই তিনি দায়মুক্তির আওতার বাইরে চলে যান। ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অবশ্য তিনি এ সবই অস্বীকার করেছেন।