প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর আগে ডুবে যাওয়া ফেরি ‘সিওল’ সাগরতল থেকে টেনে ওপরে তোলার কয়েক দিন পর এতে মানুষের দেহাবশেষ পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাড়গোড়গুলো ওই ফেরি দুর্ঘটনায় নিখোঁজ হওয়া এক বা একাধিক ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। সাগর ও মৎস্যবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা লি চিওল-জো এক ব্রিফিংয়ে বলেন, ছয় টুকরো দেহাবশেষ পাওয়া গেছে, যেগুলো চার থেকে ১৮ সেন্টিমিটার লম্বা। তিনি বলেন, এটি এখনো পরিষ্কার নয় যে দেহাবশেষগুলো একজনের, নাকি একাধিক লোকের। এগুলো শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে। গত বৃহস্পতিবার সাগরতল থেকে টেনে ওপরে তোলা হয় সিওল ফেরি। এই নৌযানটি ২০১৪ সালের ১৪ এপ্রিল ডুবে গেলে ৩০৪ জনের মৃত্যু হয়।