সিঙ্গাপুরে ধর্ষণের দায়ে বাংলাদেশির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে চীনা পর্যটককে ধর্ষণের দায়ে এক বাংলাদেশিকে ১১ বছরের কারাদণ্ড ও নয়টি বেত্রাঘাতের আদেশ দিয়েছেন দেশটির আদালত। গতকাল বুধবার এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে, আনোয়ার হোসেন (৩২) নামের ওই বাংলাদেশি সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
আদালতে শুনানিতে বলা হয়, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৪৪ বছর বয়সী ওই চীনা পর্যটককে দুই দফায় ধর্ষণ করেন আনোয়ার। ওই নারীর স্বামী সিঙ্গাপুরে কাজ করেন। তিনি সিঙ্গাপুরে তাঁর স্বামীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন।