সিঙ্গাপুরে নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে গতকাল শুক্রবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) বিপুল বিজয় পেয়েছে। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আজ সকালে ওই নির্বাচনের সরকারি ফল ঘোষণা করা হয়। ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীন পিএপির মাত্র ৪৫টি আসনের প্রয়োজন ছিল। ঘোষিত ফল অনুযায়ী, দলটি ৮৯টির মধ্যে ৮৩টি আসন পেয়েছে।

১৯৬৫ সালে স্বাধীনতার পর থেকে প্রত্যেক নির্বাচনে জয় পেয়ে আসছে পিএপি।