সিনাই এত ঝুঁকিপূর্ণ কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর সিনাইয়ে মিসরের সামরিক যানের টহল। রয়টার্স ফাইল ছবি
উত্তর সিনাইয়ে মিসরের সামরিক যানের টহল। রয়টার্স ফাইল ছবি

২০১৪ সালে ওলিয়াত সিনাই নামে স্থানীয় একটি উগ্রবাদী গোষ্ঠীর উত্থান হয়। তারা আইএসের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করে। সিনাইয়ের বেদুইনরা বহু বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে অবহেলিত ছিল। তাদের সেই ক্ষোভকেও কাজে লাগায় উগ্রবাদীরা।

সংঘবদ্ধ হয়ে এই পর্যন্ত বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিরা। তাদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে ওঠেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত সেপ্টেম্বরে সিনাইয়ের আল-আরিস এলাকায় পুলিশের গাড়িবহরে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের হামলায় ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

আর যেই মসজিদে হামলা হয়েছে তা সুফিবাদে বিশ্বাসী লোকদের কেন্দ্রস্থল। আইএস এবং এর অনুসারীরা সালাফিপন্থী। সুফিবাদের সমালোচক। এর আগেও সিনাইয়ে সুফিবাদে বিশ্বাসীরা মাঝেমধ্যে উগ্রবাদী হামলার শিকার হয়েছেন। সুফি মতবাদে বিশ্বাসী এক নেতাকে অপহরণের পর শিরশ্ছেদ করা হয়েছে।