সিরিয়ায় জঙ্গি বিমান বিধ্বস্ত, নিহত ২৩
সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা শহরে গতকাল সোমবার একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য দিয়েছে। খবর রয়টার্সের।
তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
ইসলামপন্থী বিদ্রোহীরা গত মে মাসে আরিহা শহর নিয়ন্ত্রণে নেয়। বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, গতকাল জঙ্গি বিমানটি থেকে শহরে হামলা চালানো হয়। একপর্যায়ে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ভূমিতে থাকা বেসামরিক নাগরিক হতাহতের এই ঘটনা ঘটে। কয়েক দিন ধরেই ওই এলাকায় সিরিয়ার সেনারা বিমান হামলা জোরদার করে।
তুরস্কের সীমান্তবর্তী আরিহা শহরের পতনের মধ্য দিয়ে ইদলিব প্রদেশের বেশির ভাগ এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। সেনারা পুনর্দখলের চেষ্টা করছে।