সিরিয়ায় ৪৩ শান্তিরক্ষী বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার গোলান মালভূমিতে সশস্ত্র একটি গোষ্ঠীর হাতে বন্দী হয়েছেন জাতিসংঘের ৪৩ শান্তিরক্ষী। জতিসংঘের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের ওই শান্তিরক্ষীরা কুনেইত্রা এলাকার কাছে আটক হন। সেখানে দেশটির সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। আল-রুওয়াহিনা ও বুরাইকাতে থাকা অপর ৮১ সদস্য তাঁদের ঘাঁটিতে আটকা পড়েছেন। জানা গেছে, বিদ্রোহীদের মধ্যে আল-কায়েদাসংশ্লিষ্ট সিরিয়ার আল-নুসরা ফ্রন্টের সদস্যরাও আছে। এর এক দিন আগে বিদ্রোহীরা ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির একটি সীমান্তপথ দখলে নেয়। বিবিসি