সিরিয়ার প্রাচীন নগর দখল আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার পালমিরা নগরে প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে, যা চমকপ্রদ। আইএস জঙ্গিরা এই নিদর্শন ধ্বংস করে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স
সিরিয়ার পালমিরা নগরে প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে, যা চমকপ্রদ। আইএস জঙ্গিরা এই নিদর্শন ধ্বংস করে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স

সিরিয়ার প্রাচীন নগর পালমিরা দখল করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর কাছ থেকে আইএস গতকাল বুধবার ঐতিহাসিক ওই নগরের দখল নেয়।
এই প্রথম সিরিয়ান সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীর কাছ থেকে দেশটির কোনো শহরের দখল নিল আল-কায়েদা থেকে বেরিয়ে আসা জঙ্গিগোষ্ঠীটি। এর মাত্র কয়েক দিন আগেই তারা ইরাকের বৃহত্তম প্রদেশ আনবারের রাজধানী রামাদি শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
আইএস যোদ্ধাদের অগ্রসর হওয়ার পরিপ্রেক্ষিতে পালমিরা থেকে সেনাদের প্রায় পুরোপুরি প্রত্যাহার করা হয় বলে বিবিসিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য, বেসামরিক লোকজন সরিয়ে নেওয়ার পর পালমিরা থেকে সেনাদের প্রত্যাহার করা হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নগরটিতে প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে, যা চমকপ্রদ। আইএস জঙ্গিরা এই নিদর্শন ধ্বংস করে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পালমিরার প্রাচীন নিদর্শনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো।