সিরিসেনাকে চ্যালেঞ্জ করলেন রাজাপক্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার দিকে গতকাল শুক্রবার নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁর একসময়ের সহযোগী সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। রাজাপক্ষে বলেছেন, জনগণের ইচ্ছার প্রতি তাঁর সম্মান আছে। খবর এএফপির।
সিরিসেনা বৃহস্পতিবার বলেছিলেন, প্রয়োজনে জোট গঠন করবেন, তবুও রাজাপক্ষেকে পরবর্তী প্রধানমন্ত্রী হতে দেবেন না। এ ছাড়া তিনি সেদিনই রাজাপক্ষেকে লেখা পাঁচ পৃষ্ঠার এক চিঠিতে অভিযোগ করেন, সোমবারের সাধারণ নির্বাচন সামনে রেখে তিনি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছেন। তবে, এতে আখেরে তাঁর লাভ হবে না। সিরিসেনার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে রাজাপক্ষে বলেছেন, দল জয়ী হলে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।