সিরিয়া ও ইরাকের রক্তাক্ত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও ইরাক ভয়াবহ রক্তাক্ত একটি বছর পার করেছে ২০১৪ সালে। সিরিয়ায় সহিংসতা শুরুর পর থেকে ২০১৪ সালেই এক বছরে সবচেয়ে বেশি ৭৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই বছর ইরাকে নিহত ১৫ হাজারেরও বেশি মানুষ, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। খবর এএফপির।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত বছর সিরিয়ায় বহুমুখী সংঘর্ষে ৭৬ হাজার ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে সরকারি বাহিনীর ২২ হাজার ৬২৭ জন, বিদ্রোহী যোদ্ধাদের ১৫ হাজার ৭৪৭ জন এবং প্রায় ১৭ হাজার আইএসের জিহাদি। এ ছাড়া সাড়ে তিন হাজারের বেশি শিশুসহ প্রায় ১৮ হাজার বেসামরিক লোকজনও নিহত হয়েছে।
ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালে সহিংসতায় দেশটিতে ১৫ হাজারেরও বেশি সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। গত বছর নিহত মানুষের সংখ্যা ছিল ৬ হাজার ৫২২ জন।