সিরিয়া নিয়ে জেনেভায় মার্কিন-রুশ আলোচনায়ও অগ্রগতি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে গতকাল শুক্রবার আবার আলোচনা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন জেনেভায়। তবে এখন পর্যন্ত আলোচনায় কোনো সমাধান বের হয়ে আসেনি। বরং আলোচনার মধ্যেই রুশ বাহিনী সিরিয়ার আলেপ্পোতে অভিযান জোরদার করেছে।
গতকাল জেনেভায় রুদ্ধদ্বার বৈঠকে বসে পরাশক্তি দুই দেশ। মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, কোনো ধরনের সমাধান ছাড়া আলোচনা অনন্তকাল ধরে চলতে পারে না। তবে সিরিয়া নিয়ে নিজেদের অবস্থানে এখনো অনড় রুশ কর্তৃপক্ষ।
সিরিয়ার অস্ত্রবিরতি আবার কার্যকর করা এবং আইএস ও অন্য জঙ্গিদের বিরুদ্ধে সমন্বিত হামলা চালানোর ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।