প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপনে সংবাদ সংগ্রহে নিয়োজিত ইসরায়েলের একটি চালকহীন বিমানকে (ড্রোন) গুলি করে ভূপাতিত করার দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার সংবাদ সংস্থা সানা গতকাল সোমবার জানায়, রোববার রাতে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিসংলগ্ন কুয়েনিত্রা প্রদেশের একটি গ্রামে ‘স্কাইলার্ক-১’ মডেলের একটি ইসরায়েলের ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। নিয়ন্ত্রণ স্থান থেকে ড্রোনটি ২০ কিলোমিটার পরিসীমায় চলাচল করতে সক্ষম। এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপি ইসরায়েলের একটি সামরিক সূত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি ঘটনাটি অস্বীকারও করেননি।
এএফপি