সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থান সুসংহত করছে আইএস
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীনিয়ন্ত্রিত দের এজর এলাকায় তাদের অবস্থান সুসংহত করছে। আইএস যোদ্ধারা শহরটির কিছু অংশ দখল করে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে। একজন পর্যবেক্ষক গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস সদস্যরা গত মঙ্গলবার সন্ধ্যায় দের এজরের পার্শ্ববর্তী আল সিনা এলাকা দখল করে নিয়েছে। বিমানবন্দর এলাকায় লড়াই অব্যাহত রয়েছে।
দের এজর শহরে কমপক্ষে দুই লাখ বেসামরিক লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার আগে ২০১৪ সালের মার্চ থেকে শহরটি আইএসের নিয়ন্ত্রণে ছিল। পরে রুশ বিমান হামলার সহযোগিতা নিয়ে শহরটি সরকারি বাহিনী পুনর্দখল করে। আইএস ওই শহরের আশপাশের এলাকা দখল করে নিয়েছিল আগেই। তবে সরকারি বাহিনীর বাধার কারণে বিমানঘাঁটি এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি।