সিরিয়ায় অবরুদ্ধ শহর থেকে ৫০০ আহত ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধে আক্রান্ত সিরিয়ার চারটি অবরুদ্ধ শহর থেকে ৫০০ আহত ব্যক্তিকে উদ্ধার করেছেন ত্রাণকর্মীরা। দেশটির পাঁচ বছর ধরে চলা যুদ্ধে এটিই সবচেয়ে বড় ধরনের উদ্ধারের ঘটনা বলে জানানো হয়েছে। 

উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের মধ্যে ২৫০ জনকে সরকারি বাহিনীর অবরোধ করে রাখা দক্ষিণ-পশ্চিম আলেপ্পোর ফুয়া ও কাফরাইয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। সমানসংখ্যক ব্যক্তিকে উদ্ধার করা হয় সরকারবিরোধী বিদ্রোহীদের অবরোধ করে রাখা দামেস্কের উত্তর-পূর্বের মাদাইয়া ও জাবাদানি শহর থেকে।