সিরিয়ায় আসাদবিরোধীদের ওপর রাশিয়ার 'বিমান হামলা' শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ওপর রাশিয়া বিমান হামলা শুরু করেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।
আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, দেশটির পশ্চিমের শহর হোমসে কয়েক দফায় এ বিমান হামলা চালানো হয়েছে। ওই হামলার ব্যাপারে ওয়াশিংটন আগেভাগেই জেনেছে।
প্রেসিডেন্ট আসাদ আনুষ্ঠানিকভাবে সামরিক সহায়তা করার জন্য রাশিয়ার কাছে আবেদন জানিয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সিরিয়ায় রুশ সেনাবাহিনী মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ অনুমোদন করেছে বলেও বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
চার বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ (আইএস) বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারকে হটানোর যুদ্ধে লিপ্ত রয়েছে।