সিরিয়ায় গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট বিদ্রোহীরা। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, দীর্ঘ লড়াইয়ের পর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এ বিমানঘাঁটির পতন হয়েছে।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, আবু জুহর বিমানঘাঁটি থেকে সরকারি বাহিনীর সদস্যরা অন্যত্র সরে গেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, এই বিমানঘাঁটির বেশির ভাগ অংশ এখন আল-কায়েদা-সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের সদস্যসহ বিদ্রোহীদের দখলে।