সিরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৪৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস শহরে আজ রোববার দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০০ জন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বোমা হামলায় এই হতাহতের কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্য, হোমস শহরের জাহরা জেলায় বিস্ফোরণ দুটি ঘটে। হোমস শহরে জোড়া বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে তারা বলছে, বিস্ফোরণে ১৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে।
সিরিয়ায় একটি টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে আহত লোকজন, ক্ষতিগ্রস্ত দোকানপাট, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়।
আজকের হামলা দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।