সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে হতাহতের আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার হোমস শহরে আজ রোববার জোড়া বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্য, হোমস শহরের কেন্দ্রস্থলে বোমা দুটি বিস্ফোরিত হয়।
দামেস্কপন্থী একটি টেলিভিশন বলছে, জাহরা জেলায় বিস্ফোরণ দুটি ঘটে।
টেলিভিশনের ভিডিওচিত্রে আহত লোকজন, ক্ষতিগ্রস্ত দোকানপাট, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়।