সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুমা শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের বিমান হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০০ জন। দেশটির মানবাধিকার কর্মীরা এমন দাবি করেছেন।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার দুমা শহরের একটি বাজার এলাকায় ওই হামলা চালানো হয়। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
সম্প্রতি সরকারি বাহিনী নিয়মিত দুমা ও এর আশপাশের এলাকায় বিমান ও হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে আসছে।