সিরিয়ায় বোমায় নিহত ৩১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় পরপর দুটি বোমার বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৭০ জন। উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কুর্দি অধ্যুষিত কামিশলি শহরে গতকাল বুধবার এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রচার করেছে। কামিশলি শহরে নিয়মিতই বোমা হামলার ঘটনা ঘটছে, যার অনেকগুলো ইসলামিক স্টেট (আইএস) চালাচ্ছে বলে দাবি করছে। আইএসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন একটি বার্তা সংস্থা ‘আমাক’ এক খবরে বলা জানিয়েছে, কুর্দির সদর দপ্তরে আত্মঘাতী হামলাকারীরা একটি ট্রাকবোমার বিস্ফোরণ ঘটায়। তবে হামলাটি আইএসের কোনো অভিযান কি না, খবরে তা স্পষ্ট করে বলা হয়নি। ওই শহর থেকে এএফপির একজন সাংবাদিক জানান, প্রথম বিস্ফোরণটি ঘটায় একটি ট্রাকে থাকা একজন আত্মঘাতী হামলাকারী। ট্রাকটি প্রশাসনিক মন্ত্রণালয়ের কাছেই অবস্থান করছিল। এএফপি