সিরিয়ায় বোমায় নিহত ৪৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কে শিয়া সম্প্রদায়ের এক ধর্মীয় নেতার মাজারে গতকাল রোববার তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১০ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দামেস্কের দক্ষিণের সায়েদা জেইনাব জেলায় বিস্ফোরণ ঘটানো হয়। প্রথমে গণপরিবহনের গ্যারেজের কাছে একদল জঙ্গি একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর দুজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে ৪৫ জনের প্রাণহানি ঘটে। জাতিসংঘের মধ্যস্থতায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সরকারের প্রতিনিধি ও বিভক্ত বিরোধীরা জেনেভায় শান্তি আলোচনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটল।
এএফপি