সিরিয়ায় বোমায় নিহতের সংখ্যা বেড়ে ৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতার মাজারে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে পৌঁছেছে। ছবি: এএফপি
সিরিয়ার রাজধানী দামেস্কে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতার মাজারে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে পৌঁছেছে। ছবি: এএফপি

সিরিয়ার রাজধানী দামেস্কে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতার মাজারে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে পৌঁছেছে। জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, জেনেভার শান্তি আলোচনাকে ভন্ডুল করতেই হামলা চালিয়েছে আইএস। সহিংসতা বন্ধে যেকোনো উপায়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এএফপি ও বিবিসির খবরে জানা যায়, দামেস্কের দক্ষিণের সায়েদা জেইনাব এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাসস্টেশন ও সেনাবাহিনী​র সদর দপ্তরের ভবন।

জাতিসংঘের মধ্যস্থতায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সরকারের প্রতিনিধি ও বিভক্ত বিরোধীরা জেনেভায় শান্তি আলোচনায় গতকাল রোববার যোগ দেয়। এ সময়ই এ হামলার ঘটনা ঘটে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়া সরকারের প্রতিনিধি ও বিভক্ত বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সহিংসতা ও রক্তপাত বন্ধে তাদের সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে হবে। কেরি বলেন, এই সংকটে সামরিক উপায়ে কোনো সমাধান নেই। সিরিয়ায় জাতিসংঘের নিযুক্ত দূত আজ সোমবার জেনেভায় আলাদা বৈঠকের দিন নির্ধারণ করেছে।


সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে আড়াই লাখ লোকের প্রাণহানি হয়েছে।