সিরিয়ায় শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত ২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার ইদলিব প্রদেশে শরণার্থীশিবিরে গতকাল বৃহস্পতিবার বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
অবজারভেটরি বলছে, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে, কেননা ওই হামলায় অনেক লোক গুরুতর আহত হয়েছেন। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের সারমাদা শহরের কাছে ওই শিবিরে বিমান হামলায় আহত হয়েছেন ৫০ জন।
রুশ-মার্কিন পরিকল্পনায় ও জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে লড়াই অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তিনি সিরিয়ায় বিদ্রোহীর বিরুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন করতে চান। সরকারি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।