সিরিয়ায় শরণার্থীশিবিরে বিমান হামলা, বহু হতাহতের আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় একটি শরণার্থীশিবিরে বৃহস্পতিবার বিমান হামলা চালানো হয়। ওই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
কোনো কোনো সূত্র বলছে, সিরিয়ার সরকারি বাহিনী বা রাশিয়া ওই বিমান হামলা চালিয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তুরস্কের সীমান্ত সংলগ্ন সারমাদা এলাকায় ওই হামলায় শরণার্থীশিবির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।