সিরীয় শরণার্থীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় তিন বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে জাতিসংঘের তালিকাভুক্ত শরণার্থীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। বিশ্ব সংস্থাটির শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ইউএনএইচসিআর বলেছে, অব্যাহত গৃহযুদ্ধের কারণে সিরিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছে। তাদের জরুরি ত্রাণসহায়তা প্রয়োজন। সবচেয়ে বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ লেবাননের বিভিন্ন আশ্রয়শিবিরে। প্রতিবেদনে সিরিয়ার পরিস্থিতিকে ‘আমাদের সময়ের সবচেয়ে গুরুতর মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করা হয়।
ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়, প্রতি আটজনের একজন সিরীয় দেশ ছেড়ে পালিয়েছে। গত বছরের তুলনায় এবার তালিকাভুক্ত শরণার্থীর সংখ্যা ২০ লাখ বেড়েছে। এ ছাড়া ৬৫ লাখ মানুষ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে।