সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় মিয়ানমারের সেনাপ্রধান ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান ম্যা অং লাইং চার দিনের সফরে গত রোববার ভারতে গেছেন। দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা ও সামরিক সহযোগিতা বাড়ানো এ সফরের মূল উদ্দেশ্য। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মিয়ানমারের ক্ষমতাধর সেনাবাহিনীর প্রধান তাঁর সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে আলোচনায় বসবেন।
গত ৯ জুন ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ঢুকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় গেরিলাদের কয়েকটি ক্যাম্প ধ্বংস করে। এ ঘটনায় মিয়ানমার বেশ ক্ষুব্ধ। ভারতের কয়েকটি গোয়েন্দা সংস্থা বলছে, ওই ঘটনার পর মিয়ানমার সীমান্তে অতিরিক্ত ছয় হাজার সেনা মোতায়েন করেছে। দুই দেশের সেনাবাহিনীই অবশ্য প্রায় এক দশক ধরে দুই দেশের সীমান্তে সমন্বিত টহল চালু করেছে। দুই দেশের সীমান্তবর্তী জঙ্গলে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতা রুখতেই এ ব্যবস্থা।