প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীর সীমান্তে গতকাল মঙ্গলবার ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ কর্মকর্তা দানেশ রানা জানান, শ্রীনগরের দক্ষিণের পারগওয়াল সেক্টরে সীমান্তের ওপার থেকে পাকিস্তানি বাহিনীর নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে এক যুবক নিহত হয়েছেন। আর পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিনা উসকানিতে ভারতীয় বাহিনীর ছোড়া গোলা ও গুলির আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছেন।
এএফপি