সীমান্তে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভূখণ্ডের ভেতরে মিয়ানমারের যুদ্ধবিমানের ফেলা বোমায় চারজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে বেইজিং। এ ঘটনার পর সীমান্ত এলাকায় যুদ্ধবিমান পাঠানোর পাশাপাশি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে চীন। চীনের ইউনান প্রদেশের লিঙ্কাং এলাকার একটি আখখেতে বোমাটি বিস্ফোরিত হয়। তবে বেইজিংয়ের অভিযোগ অস্বীকার করে মিয়ানমার বলেছে, এটা মিয়ানমারের চীনা বংশোদ্ভূত বিদ্রোহীদের কাজ হতে পারে। মিয়ানমারের সীমান্তবর্তী কোকাং এলাকায় চীনা হান জাতিগত গোষ্ঠীর বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে লড়াই চলছে।
বিবিসি