সীমিত মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের এডেন শহরে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ‘সীমিত’ আকারে সেনা মোতায়েন করেছে। সৌদি কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও ইয়েমেনের সরকার ও তাদের সমর্থক মিলিশিয়া বাহিনীর একাধিক সূত্র এ কথা জানিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলারত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ‘চলমান কার্যক্রম’ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ইয়েমেনের একজন সরকারি কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এডেনে জোট বাহিনীর একটি সীমিতসংখ্যক সেনাদল প্রবেশ করেছে। আরেকটি বাহিনী শিগগির তাদের সঙ্গে যোগ দেবে। সত্যি হলে ইয়েমেনের চলতি সংঘাতে এটাই হবে প্রথম বিদেশি সেনা মোতায়েন।
এএফপি