প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমানের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে জিতে সরকার গঠন করলে তিনিই ওই সরকারের নেতৃত্ব দেবেন। এ ক্ষেত্রে তাঁকে দেশটির প্রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নেই। ইন্ডিয়া টুডে টেলিভিশনকে এক সাক্ষাৎকারে অং সান সু চি এ ঘোষণা দেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়। সু চি বলেন, ‘আমিই যেহেতু এনএলডির নেতা তাই প্রেসিডেন্ট হই বা না হই আমিই সরকারের নেতা হব।’ বর্তমান সংবিধান বহাল থাকলে সু চি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। এএফপি