সু চিকে অবমাননার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ক্ষমতাসীন দলের এক সদস্য। গতকাল শুক্রবার দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, রাজধানী নেপিডোর কাছের একটি গ্রামের দুই বাসিন্দা সু চিকে অশ্লীল গালি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দুই দশকের বেশি সময় সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে চলতি বছরের শুরুতে ক্ষমতায় আসে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। বর্তমান সরকার স্বাধীনতার সীমা বাড়ানোর বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলেও মত প্রকাশের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েই গেছে। দেশটিতে সমালোচকদের বিরুদ্ধে মানহানির অভিযোগ তোলার সংস্কৃতি রয়েছে।
এএফপি