প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি আগামী বছর একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, ‘আমি কোনো জ্যোতিষী নই। তাই পরিস্থিতি কী হবে তা এখনই বুঝতে পারছি না। আমি কেবল একজন রাজনীতিবিদ। সে হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারি না।’ নির্বাচনে তাঁর দল অংশ নেবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্তব্য করার সময় এখনো আসেনি। রয়টার্স