সু চির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সরকারের সঙ্গে আলোচনারত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে চুক্তির জন্য তড়িঘড়ি না করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। এর পরিবর্তে একটি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ধীরে এগোনোর কথা বলেছেন তিনি। মিয়ানমারের জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আগামী বুধবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকে বসছে। ওই বৈঠক সামনে রেখে সু চির এই বক্তব্য এল। বুধবারের বৈঠকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের একটি অস্ত্রবিরতি চুক্তির খসড়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শান্তি চুক্তি হলে তা হবে প্রেসিডেন্ট থেইন সেইনের জন্য একটা বড় রাজনৈতিক অর্জন। বিশেষ করে আগামী ৮ নভেম্বরের সাধারণ নির্বাচন সামনে রেখে তিনি বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন।
রয়টার্স