সু চির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সব রাজনৈতিক বন্দীকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির নতুন সরকার। ধারণা করা হচ্ছে, পাঁচ শর মতো রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হবে। মিয়ানমারে প্রধানমন্ত্রীর সমমর্যাদার রাষ্ট্রীয় উপদেষ্টা পদে যোগ দেওয়ার পর অং সান সু চি তাঁর প্রথম ভাষণে বলেন, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া তাঁর প্রশাসনের অন্যতম প্রধান কাজ। মিয়ানমারে সেনা শাসনামলে দীর্ঘ ১৫ বছর কারারুদ্ধ ছিলেন নোবেলজয়ী গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।
এএফপি