সু চির নৈশভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধী দলের নেতা অং সান সু চি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক বাহিনীর এমপিদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন। সু চির প্রেসিডেন্ট হওয়ার বাধা দূর করতে সংবিধান পরিবর্তন প্রয়োজন। বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব গত মঙ্গলবার পার্লামেন্টে পাস হয়। সু চির সঙ্গে ওই আলোচনায় অংশ নেবেন প্রেসিডেন্ট, স্পিকার, সেনাপ্রধান ও জাতিগত সংখ্যালঘু দলের নেতা। আলোচনার আগে এই নৈশভোজ দুই পক্ষের সম্পর্ক জোরদারের কৌশল বলে মনে করা হচ্ছে। সু চির দল এনএলডির একজন মুখপাত্র বলেন, ‘সামরিক এমপিদের সঙ্গে এটাই হবে আমাদের প্রথম বৈঠক।’ রয়টার্স