সু চির নোবেল প্রত্যাহারের আহ্বান চার লাখ মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠন কলকাতার পার্ক সার্কাস থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে l ছবি: ভাস্কর মুখার্জি
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠন কলকাতার পার্ক সার্কাস থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে l ছবি: ভাস্কর মুখার্জি

মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল পদক প্রত্যাহারের দাবিতে চালু করা একটি অনলাইন পিটিশনে চার লাখের বেশি স্বাক্ষর পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘চেঞ্জ ডট আরজি’ওয়েবসাইটে এই পিটিশনটি চালু করা হয়েছে।

ওই পিটিশনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির সমালোচনা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, নিজ দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ থামাতে এখন পর্যন্ত কোনো কিছুই করেননি সু চি। কিন্তু নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, ১৯৯১ সালে দেওয়া এই পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ, কাউকে যখন এই পুরস্কার দেওয়া হয়, তাঁকে আগের কাজের মূল্যায়নের ভিত্তিতেই তা দেওয়া হয়।

 সু চিকে দালাই লামার চিঠি

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়ে সু চিকে চিঠি লিখেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী দালাই লামা।

অং সান সু চি
অং সান সু চি

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজে বের করতে সু চির প্রতি চিঠিতে আহ্বান জানিয়েছেন দালাই লামা। চিঠিতে সু চি ও তাঁর সহযোগী নেতাদের শান্তি ও সংহতির চেতনায় দেশটির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সব অংশের মানুষের কাছে যেতে আবেদন জানিয়েছেন এই আধ্যাত্মিক নেতা। তিনি বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যা হচ্ছে তা বৌদ্ধ রাষ্ট্র দেশটির সুনামকে প্রশ্নের সম্মুখীন করছে।

এর আগে শুক্রবার দালাই লামা রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলাকারীদের গৌতম বুদ্ধের পথ অনুসরণের আহ্বান জানিয়েছিলেন।

 এরদোয়ান-রুহানি বৈঠক

ইরানের প্রেস টিভি জানিয়েছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার রাতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।