সু চির প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শোয়ে মানের ‘সহযোগিতামূলক মনোভাবের’ প্রশংসা করেছেন। পার্লামেন্টের স্পিকার এবং সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মান বলেছিলেন, তিনি সু চির সঙ্গে জোট গড়ার জন্য তৈরি আছেন। সু চি অবশ্য জোটের প্রস্তাবে সম্মতি দেননি। ইয়াঙ্গুনে নিজ দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বলেন, ‘এ ধরনের সহযোগিতামূলক মনোভাব ভালো। আমি একে স্বাগত জানাই।’ সু চি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে নিজ দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সামরিক জান্তা প্রণীত বর্তমান সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সামরিক সরকারের আমলে ক্ষমতাধর সেনা কর্মকর্তাদের তালিকায় তৃতীয় শীর্ষস্থানে ছিলেন মান।
এএফপি