সু চির প্রশংসায় মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ জয় লাভ করায় গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির প্রশংসা করেছে জাতিসংঘ। এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনেরও প্রশংসা করেন তিনি। খবর এএফপি ও রয়টার্সের।
মিয়ানমারের নির্বাচন কমিশন গতকাল শুক্রবার এনএলডির এই নিরঙ্কুশ বিজয়ের খবর ঘোষণা করে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে গত বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে তাঁর দলের বিরাট সাফল্যের জন্য অভিনন্দন জানান। তবে সতর্ক করে বলেন, মিয়ানমারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সামনে অনেক কষ্টসাধ্য কাজই বাকি রয়েছে। বান কি মুন বলেন, এ নির্বাচনে রোহিঙ্গা মুসলমানদের মতো সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভোটাধিকার দেওয়া হয়নি।