সু চির বাড়ির ফটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী রাজনীতিক অং সান সু চির ইয়াঙ্গুনের বাড়ির ধাতব ফটকটি নিলামে তোলা হবে। তিনি দীর্ঘদিন গৃহবন্দী থাকার সময় বাইরে সমবেত জনতার উদ্দেশে মাঝে মাঝে ফটকটির ভেতর থেকে ভাষণ দিতেন। সেই থেকে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে সংগ্রামের প্রতীকে পরিণত হয় ফটকটি। সু চির সমর্থক ও বন্ধু ব্যবসায়ী সোয়ে নিউন্ত সু চির মুক্তির পর তাঁর বাড়ির সংস্কারকাজের সময় ফটকটি কিনে নেন। সোয়ে নিউন্ত বলেন, ফটকটির দাম হাঁকা শুরু হবে দুই লাখ ডলার থেকে। এ থেকে পাওয়া অর্থ সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নতুন প্রধান কার্যালয় তৈরির কাজে ব্যয় করা হবে। ফটকটি ২০০৭ সালে এনএলডির পতাকার রঙে রাঙানো হয়।
বিবিসি