সু চির সঙ্গে কাল প্রেসিডেন্টের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল মিন অং লিয়াং আগামীকাল বুধবার দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনায় বসবেন। ২৫ বছরের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে সুষ্ঠু নির্বাচনে সু চির দল এনএলডির সাফল্যের পর এই প্রথম তাঁর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন থেইন সেইন ও মিন অং লিয়াং। ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দলটি ৮০ শতাংশ আসনে জয় পায়। কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।
এএফপি