সু চির সঙ্গে বিদ্রোহীদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে এক বিরল বৈঠক করেছেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতারা। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা বিদ্রোহের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় বড় ধরনের এক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যে গতকাল বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হলো।
মিয়ানমারের সীমান্ত প্রদেশগুলোতে প্রায় অর্ধশতাব্দীকাল ধরে বিভিন্ন জাতিগত গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সরকারের বিরুদ্ধে এ লড়াইয়ে হাজার হাজার লোক নিহত বা বাস্তুচ্যুত হয়েছেন।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটি ইতিমধ্যে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। কিন্তু অন্যরা এখনো সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালাচ্ছে। স্বায়ত্তশাসনের দাবিতে যেসব স্থানে লড়াই চলছে, সেগুলোর মধ্যে উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশ অন্যতম। গতকালের বৈঠক এখানেই অনুষ্ঠিত হয়।