সুটকেসে মরদেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের রাজধানী টোকিওর প্রধান রেলস্টেশনে একটি পরিত্যক্ত সুটকেস থেকে বয়স্ক এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক মাস ধরে সুটকেসটি স্টোররুমে মালিকবিহীন অবস্থায় পড়েছিল। জাপানি গণমাধ্যমের খবর অনুযায়ী, সুটকেসটি গত ২৬ এপ্রিল রেলস্টেশনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিকট গন্ধ আসায় গত রোববার এটি খোলা হলে মৃতদেহটি আবিষ্কৃত হয়। নিহত নারীর বয়স ৭০ থেকে ৯০ বছর হবে। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
দ্য গার্ডিয়ান