সুরাবায়া বোমা হামলা: এক পরিবারের ৫ জন জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠার আত্মঘাতি হামলায় কেঁপে উঠছে ইন্দোনেশিয়া ছবি: রয়টার্স
জঙ্গিগোষ্ঠার আত্মঘাতি হামলায় কেঁপে উঠছে ইন্দোনেশিয়া ছবি: রয়টার্স

সুরাবায়া শহরের পুলিশ সদর দপ্তরের বোমা হামলাটিও একটি পরিবারের কীর্তি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ সদস্যের একটি পরিবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের পুলিশ সদর দপ্তরে ওই আত্মঘাতী বোমা হামলা চালায়।

গতকাল রোববার তিনটি চার্চে আরেকটি পরিবারে বোমা হামলার পর এটি দ্বিতীয় ঘটনা। গতকালের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস।

ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

২৬ কোটি লোকের দ্বীপরাষ্ট্রটি বিগত কয়েক মাসে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর বেশ কয়েকটি হামলা প্রত্যক্ষ করেছে। সুরাবায়ার হামলার পর জঙ্গি নেটওয়ার্কের শক্তি সম্পর্কে নতুন করে ভাবতে হচ্ছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে পুলিশ সদর দপ্তরে বোমা বিস্ফোরণের ঠিক আগে দুটি মোটরসাইকেলে আরোহীদের একটি তল্লাশিচৌকির কাছে দেখা যায়। হামলায় ছয় সাধারণ নাগরিক এবং চার পুলিশ কর্মকর্তা আহত হন।