সূর্য থাপা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্য বাহাদুর থাপা
সূর্য বাহাদুর থাপা

নেপালের পাঁচবারের প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা গেছেন। ৮৭ বছর বয়সে প্রয়াত সূর্য থাপা এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সূর্য বাহাদুর থাপার দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির মুখপাত্র ঠাকুর শর্মা বৃহস্পতিবার জানান, পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রীকে গত সপ্তাহে নয়াদিল্লির কাছের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার আগে রাজার অধীনে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সূর্য থাপা।
এপি