সেই সুনামির স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ডিসেম্বর, ২০০৪। ইন্দোনেশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ভয়াবহ এক অভিজ্ঞতার দিন। প্রলয়ংকরী সুনামিতে সেদিন হতাহত ও নিখোঁজ হয় লাখো মানুষ। ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে ৯ দশমিক ৩ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প সূত্রপাত করেছিল ওই ভয়াবহ জলোচ্ছ্বাসের। ৩৫ মিটার পর্যন্ত উঁচু সাগরের স্রোত ভাসিয়ে নেয় অসংখ্য মানুষকে। ইন্দোনেশিয়ার বান্দা আচেহর বাইতুর হারাম জামে মসজিদে গতকাল বৃহস্পতিবার নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সেই বিপর্যয় থেকে বেঁচে যাওয়া মানুষ ও উদ্ধারকর্মীরাও। তবে প্রধান স্মরণ অনুষ্ঠানগুলো হবে আজ শুক্রবার সকালে।
এএফপি