সেনা ক্ষমতা স্থায়ী করার সংবিধান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সামরিক জান্তার নিয়োগ করা একটি প্যানেল গতকাল মঙ্গলবার খসড়া সংবিধান প্রকাশ করেছে। ইংলাক সিনাওয়াত্রার নির্বাচিত সরকারকে ২০১৪ সালে ক্ষমতাচ্যুত করার পর থেকে থাইল্যান্ডে কায়েম রয়েছে সেনাশাসন। জান্তাপ্রধান ২০১৭ সালে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে। খসড়া সংবিধানের প্রণেতারা গতকাল বলেন, নতুন সংবিধান রাজপথে প্রতিবাদ-বিক্ষোভ ও অভ্যুত্থানের আবর্ত থেকে থাইল্যান্ডকে বের করে আনবে। কিন্তু থাইল্যান্ডভিত্তিক গবেষক পল চেম্বার বলেন, খসড়া সংবিধান জান্তা নিয়ন্ত্রিত সিনেটে সেনা প্রাধান্য দীর্ঘস্থায়ী করবে এবং প্রতিষ্ঠা করবে একটি ‘নাজুক গণতন্ত্র’।
এএফপি