সেনা পাঠাবে সেনেগাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে সামরিক অভিযানরত সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করতে ২১০০ সেনা পাঠাবে আফ্রিকার দেশ সেনেগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানকিউর নাদেয়ি গতকাল মঙ্গলবার এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী নাদেয়ি জানান, সীমান্ত নিরাপদ রাখতে সৌদি আরব সেনা চেয়ে অনুরোধ করেছিল সেনেগালকে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সেনা পাঠানো হচ্ছে। তিনি সেনেগালের পার্লামেন্ট দেওয়া এক ভাষণে বলেন, ‘ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনার নিরাপত্তার জন্যই জোট বাহিনীতে যোগ দিচ্ছে সেনেগাল।’
বিবিসি