সেনাঘাঁটি দখল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব শহরে গতকাল সোমবার দুটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি দখল করে নিয়েছে আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীরা। এ সময় সেনাদের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের ৪৩ জন নিহত হয়েছে। মানবাধিকারকর্মীরা জানান, আল-কায়েদা সমর্থিত সিরীয় সংগঠন আল-নুসরা ফ্রন্টের যোদ্ধারা গত রোববার ভোরে ইদলিবের ওয়াদি আল-দেইফ সেনাঘাঁটিতে এক জোরালো অভিযান শুরু করে। পরে গতকাল এটি দখল করে নেয় তারা। বিবিসি